ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

‘জংলি’তে পারিশ্রমিক না নিয়ে সেটা সিনেমায় ইনভেস্ট করেছি: সিয়াম আহমেদ

‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদ ও শবনম বুবলী। ছবি: সংগৃহীত

ঈদে ছয় সিনেমা মুক্তি পেলেও ‘জংলি’ সিনেমার গল্প বেশ প্রশংসিত হচ্ছে। সিনেমাটি দেখে অনেকেই আবেগ ধরে রাখতে পারছেন না সে কথা বলছেন প্রকাশ্যেই। আরও প্রশংসিত হচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদের অভিনয়। যে সিনেমাটির জন্য সিয়াম মাসের পর মাস পরিশ্রম করেছেন। নিজেকে জংলি বানাতে অস্বাভাবিক জীবন যাপন করতে হয়েছে তাকে। এ খবর অনেকেরই জানা।

কিন্ত যেটা অনেকেই জানেন না সেটা হচ্ছে এই ‘জংলি’ সিনেমায় কাজ করতে কোন পারিশ্রমিক নেননি নায়ক। বরং তার পারিশ্রমিক তিনি সিনেমায় ইনভেস্ট করেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিয়াম নিজেই। যার ফলাফল সিনেমা মুক্তির পর তিনি পাচ্ছেন। দর্শকরা সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন। মুক্তির দশম দিনেও সিনেপ্লেক্সে হাউজফুল যাচ্ছে জংলির শো।

সিয়াম আহমেদ বলেন, ‘আমরা যখন সিনেমাটা শুরু করছিলাম তখন আমি আমার পারিশ্রমিকের অংশটা নিয়ে নিলে বাজেট নিয়ে ঝামেলায় পড়তে হত টিমকে। সিনেমাটা যাতে ভালো হয়, সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার পারিশ্রমিক না নিব না। পরে যদি সিনেমাটি থেকে লাভ হয় তখন আমি সেই লভ্যাংশ নেব।’

‘জংলি’ সিনেমার প্রযোজনার সঙ্গে আপনি যুক্ত আছেন কি না এমন প্রশ্নে সিয়ামের উত্তর, ‘আমি আমার পারিশ্রমিক না নিয়ে সেটা সিনেমায় ইনভেস্ট করেছি।’

ঈদুল ফিতরে কম সংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম রাহিম পরিচালিত আলোচিত সিনেমা ‘জংলি’। প্রথম দিন থেকেই সিনেমাটির সবগুলো শো হাউজফুল যাচ্ছিল। তবে দর্শকদের কাছে তুমুল চাহিদা থাকলেও স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শো কম থাকায় সিনেমাটি দেখতে এসে টিকিট না পেয়ে ফিরে যাওয়ার ঘটনা ঘটছিল প্রতিনিয়ত। ‘জংলি’ টিম থেকে তাই বার বার শো বাড়ানোর দাবিও তোলা হয়। তবে অজ্ঞাত কারণে শো না বাড়ায় এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের অনেকে লেখালেখিও করেন। মাঝে শো দুয়েকটি বাড়িয়েও আবার থমকে যায়। তবে সিনেমাটি মুক্তির এক সপ্তাহ পেরোতেই স্টার সিনেপ্লেক্সেই দ্বিগুন শো বেড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এছাড়াও আরও রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

‘জংলি’তে পারিশ্রমিক না নিয়ে সেটা সিনেমায় ইনভেস্ট করেছি: সিয়াম আহমেদ

আপডেট সময় ০৭:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫