বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি’র একটি প্রতিনিধি দল।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বাসস’কে বলেন,
৮ এপ্রিল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য তাসভীর উল ইসলাম, কেন্দ্রীয় উপ-কোষাধ্যক্ষ ও বিজিএমইএ’র সাবেক পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।সূত্র:বাসস।
বাংলারচিঠিডটকম ডেস্ক 



















