ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন প্রত্যাশী বিজন চন্দ ও শ্রমিকলীগ নেতাদের মতবিনিময়

শ্রমিকলীগ নেতাদের সাথে মতবিনিময় করেন জামালপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিজন কুমার চন্দ উপজেলা শ্রমিকলীগের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের স্থানীয় একটি রেস্তোঁরায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক মো. মকবুল হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. মশিউর রহমান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, রশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ ঠান্ডা, শহর জাতীয় শ্রমিকলীগের আহবায়ক মো. মোজাম্মেল, সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ শাহজাহান, মো. শাহিনুল হক সাধু ও জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।

এ সময় মনোনয়ন প্রত্যাশী বিজন কুমার চন্দ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ যাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে। সকল বিভেদ ভুলে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় সদর উপজেলার জাতীয় শ্রমিকলীগের ১৫টি ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোনয়ন প্রত্যাশী বিজন চন্দ ও শ্রমিকলীগ নেতাদের মতবিনিময়

আপডেট সময় ১০:৫৫:০২ অপরাহ্ন, বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯