ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আরব আমিরাতের সহায়তায় দেশের আট বিভাগে হবে স্পোর্টস হাব : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের আট বিভাগে স্পোর্টস ভিলেজ বা হাব করার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদানের পর উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা প্রথম থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা থাকা দরকার। স্পোর্টস ভিলেজের মত। এটি বিভিন্ন দেশে দেখেছি। যে দেশগুলো স্পোর্টসে ভালো করেছে। চীনে এমনটা আছে। প্রাথমিকভাবে চীনের সাথে আলোচনা চলছিল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারকে এ বিষয়টা জানিয়েছিলাম। কিছু দিন আগে স্যার যখন আরব আমিরাতে গিয়েছিলেন তখন এ বিষয় নিয়ে আলোচনা করেন। সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদের আর্থিক সহায়তা করার ব্যাপারে একমত হয়েছে। আমরা যেহেতু ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের আটটি বিভাগে আটটি স্পোর্টস হাব করার সিদ্ধান্ত হয়েছে। এখন মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রণালয় আরও বিস্তারিত পরিকল্পনা করে আমাদের কি পরিমাণ আর্থিক সহায়তা লাগবে সেটা জানাবে। আশা করছি আগামী অর্থ বছরেই কাজ শুরু করতে পারব।’

ক্রিকেট ও শুটিং বাদে দেশের অন্যান্য সব ফেডারেশন জাতীয় স্টেডিয়াম এলাকায়। এরমধ্যে অনেক খেলার ভেন্যু ও ফেডারেশনের কার্যালয় নেই।

তাই খেলার ভেন্যু ও ফেডারেশনের কার্যালয় দেওয়ার পরিকল্পনার কথা জানান আসিফ মাহমুদ, ‘গুলশানে জাতীয় ক্রীড়া পরিষদের একটি জায়গা ছিল যা বেদখল হয়েছিল। সেই জায়গার দালিলিক কিছু জটিলতা ছিল যেগুলো আমরা শেষ করেছি। সেখানে আমরা ইনডোর স্পোর্টস ফেডারেশনগুলোর কার্যালয় বা খেলা আয়োজনের ব্যবস্থা করা যায় কিনা সেটি নিয়ে কাজ করছি।’সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

আরব আমিরাতের সহায়তায় দেশের আট বিভাগে হবে স্পোর্টস হাব : আসিফ মাহমুদ

আপডেট সময় ০৯:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫