ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ছবিটি প্রতীকী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় আবু বকর সিদ্দিক (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৫ এপ্রিল শনিবার বিকাল ৪টার দিকে বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ বাজারের রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বকর সিদ্দিকের বাড়ি বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৫ এপ্রিল বিকালে নিজ বাড়ি থেকে তার মেয়ের বাড়ি বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দির গ্রামে রওনা দেন আবু বকর সিদ্দিক। তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ স্থানীয় বাজারে কেনাকাটার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৮:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫