ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

বাংলারচিঠিডটকম সম্পাদকের ঈদ শুভেচ্ছা

ঈদুল ফিতর মানে মুসলিমদের আনন্দঘন উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদুল ফিতর। সুশৃঙ্খল আচার-আচরণের তীর ঘেঁষে, নৈতিক, আত্মিক ও সামাজিক পরিশুদ্ধির সীমানা পেরিয়ে সামষ্টিক কল্যাণ নিয়ে ঈদ আসে। ঈদ আসে কৃচ্ছ্র ও শুদ্ধতার প্রতীক হয়ে। তাকওয়ার শক্তিতে বলীয়ান হয়ে নতুন জীবনে ফেরার অঙ্গীকার নিয়ে ঈদ আসে।

মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হলো ঈদুল ফিতর। শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের দিনক্ষণ দুয়েক দিন আগেপিছে হয়ে থাকে। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে ৩০ মার্চ। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে অনাবিল আনন্দের মধ্য দিয়ে দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হবে দেশব্যাপী ৩১ মার্চ সোমবার।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের মধ্যে বিরাজমান সকল বৈষম্য, অসঙ্গতি, সামাজিক অস্থিরতা এবং অসুস্থতা থেকে মুক্তি কামনা করছি। পাশাপাশি সাংবাদিক সমাজ থেকে শুরু করে চলমান নারী, শিশু নির্যাতনসহ মাদক, দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলের ঐক্যবদ্ধ প্রয়াস কামনা করছি। আমরা শান্তিময় একটি সমাজ কায়েমে স্ব স্ব অবস্থান থেকে অঙ্গীকারাবদ্ধ হবার আহবান জানাচ্ছি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠিডটকম পরিবারের পক্ষ থেকে বাংলারচিঠিডটকমের সকল সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!

সম্পাদক জাহাঙ্গীর সেলিম
বাংলারচিঠিডটকম

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

বাংলারচিঠিডটকম সম্পাদকের ঈদ শুভেচ্ছা

আপডেট সময় ১২:২২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫