ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
জামালপুর সদর থানা পুলিশের অভিযান

২৯ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, মদ উদ্ধার

জামালপুর : জামালপুর সদর থানা পুলিশের অভিযানে আটক তিনজন মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে এক হাজার ৪৩৪ চৌত্রিশ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২৪ বোতল ভারতীয় মদসহ তিনজন মাদককারবারীকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ। ২০ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে জামালপুর মেডিকেল কলেজের বিপরীতে ছোটগড় এলাকা থেকে তাদের মাদকসহ আটক করা হয়। ২০ মার্চ রাত ১০টায় জামালপুর সদর থানায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আনোয়ার।

আটক মাদককারবারিরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে চরবাগবাড়ী এলাকার মৃত- ওমর আলী মন্ডলের ছেলে আব্দুল মালেক খোকন (৪৭), চরবানীপাকুরিয়া ইউনিয়নের ভাবকী এলাকার আব্দুল খালেকের ছেলে মো. আজিজুর রহমান বাবু (২৪) ও পাটুনিপাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে হাফিজুর রহমান (৪০)। তাদের মধ্যে আব্দুল মালেক খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদক মামলা রয়েছে।

জামালপুর : বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পর প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ার। ছবি : মোস্তফা মনজু

প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আনোয়ার বলেন, ২০ মার্চ বিকালে জামালপুর মেডিকেল কলেজের বিপরীতে মনিরাজপুর ছোটগড় এলাকায় পতিত জমিতে একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-২২৪৮) থেকে অন্য একটি ড্রাম ট্রাকে ও পিকআপ ভ্যানে মাদক স্থানান্তর করার তথ্য পায় সদর থানা পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতটি সাদা প্ল্যাস্টিকের বস্তা থেকে এক হাজার ৪৩৪ বোতল ফেন্সিডিল ও ২৪ বোতল আইকনিক হোয়াইট ব্রান্ডের ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যগুলোর আনুমানিক মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটক মো. আব্দুল মালেক খোকনের বিরুদ্ধে পূর্বেও মেলান্দহ থানায় মামলা হয়েছে। এছাড়াও আটক মাদককারবারিদের নামে নিজ নিজ এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

জামালপুর সদর থানা পুলিশের অভিযান

২৯ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, মদ উদ্ধার

আপডেট সময় ০১:০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫