ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জামালপুর : অগ্নিনির্বাপনের সচেতনামূলক মহড়া। ছবি : বাংলারচিঠিডটকম

দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি– এই প্রতিপাদ্যের আলোকে ১০ মার্চ সোমবার জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় জামালপুর জেলা প্রশাসন  এই মহড়া ও আলোচনাসভার আয়োজন করে।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনার মহড়া ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, মানুষের অসচেতনতা, ভোগবিলাসিতা এবং দুর্বৃত্তায়নের কারণে দুর্যোগের মাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। বৈশ্বিক কারণেও আমাদের দুর্যোগের কবলে পড়ে ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছে। করোনা মহামারী থেকে শুরু করে যুদ্ধবিগ্রহ এবং অধিকমাত্রায় কার্বন নিঃসরণ প্রতিযোগিতার ফলে প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ ধারণ করছে।

জামালপুর : অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতিতে বারবার সফলতার উদাহরণ দেখিয়ে আসছে। বর্তমান অন্তর্বতীকালীন সরকার এ ব্যাপারে খুবই সচেতন। জামালপুরে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ বেশ প্রশংসনীয়। উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশন, রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ এ আয়োজনে যারা সহায়তা করেছেন তাদের প্রতি জেলা প্রশাসক ধন্যবাদ জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক ও প্রকাশক এম এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আপডেট সময় ০৩:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫