ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

বিজিবি’র অভিযান : বকশীগঞ্জে ইয়াবা বড়িসহ আটক ২

বকশীগঞ্জ : বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক দুই ব্যক্তি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কামালপুর বিওপির সদস্যদের মাদকবিরোধী অভিযানে পাঁচটি ভারতীয় ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন সেট ও চারটি সিম কার্ড জব্দ করা হয়। ৫ মার্চ বুধবার দুপুরে জামালপুর ৩৫ বিজিবি’র সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়- এই লক্ষ্য বাস্তবায়নে ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমানের দিকনির্দেশনায় ৫ মার্চ দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী রামরামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাঁচটি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের মধ্যে সাদ্দাম হোসেন (২৯) বাট্টাজোড় পশ্চিম দত্তেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং রাসেল রানা (১৯) উঠানোপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল সেট ও চারটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আটক দুই ব্যক্তি, জব্দ করা  ইয়াবা বড়ি ও চোরাচালানীর মালামাল বকশীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

বিজিবি’র অভিযান : বকশীগঞ্জে ইয়াবা বড়িসহ আটক ২

আপডেট সময় ০৮:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫