ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত এনসিপি’র

৪ মার্চ রায়েরবাজার বধ্যভূমিতে অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করেন এনসিপির নেতারা। ছবি : ফেসবুক

রাজধানী ঢাকার রায়েরবাজারে ‘২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

৪ মার্চ মঙ্গলবার রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে অংশ নেন দলটির তরুণ নেতাকর্মীরা।

এ সময় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে শত শত ছাত্র তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জীবন দিয়েছে। আহতরা যেন দ্রুত সুস্থ হয় সে জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি। এনসিপি শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত এনসিপি’র

আপডেট সময় ১০:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫