ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

সরিষাবাড়ীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুলিশের বাজার পর্যবেক্ষণ

সরিষাবাড়ী : বাজার পর্যবেক্ষণের সময় প্রচারপত্র বিলি করেন সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ে অস্থিতিশীলতা ঠেকাতে বাজার পর্যবেক্ষণে নেমেছে সরিষাবাড়ী থানা পুলিশ। ২ মার্চ রবিবার বিকালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার এলাকায় রমজান মাসে রোজার পবিত্রতা রক্ষায় করণীয় বিষয়ে প্রচারপত্র বিলি করেন সরিষবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া।

এ সময় তিনি জানান, রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রেতারা যাতে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন সেদিকে নজরদারি রাখবে পুলিশ। সরকারের বেঁধে দেওয়া নিত্যপণ্যের দামের চেয়ে বেশি দাম রাখলে থানা পুলিশকে অবগত করতে হবে। জরুরি প্রয়োজনে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহায়তায় নেয়ার আহ্বান জানান তিনি। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত বাজার পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

বাজার পর্যবেক্ষণের সময় থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সরকার, আশরাফুল আলম, আরামনগর বাজার বণিক সমিতির সভাপতি রনজু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুলিশের বাজার পর্যবেক্ষণ

আপডেট সময় ০৮:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫