ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

এখন আমরা বাইরে বের হতেও ভয় পাই : খাইজুরান

জামালপুর : মানববন্ধন কর্মসূচিতে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির শিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

দেশের চলমান অপরাধ সংঘটন নিয়ে শঙ্কা প্রকাশ করে জামালপুরের ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির শিক্ষার্থী খাইজুরান বিনতে খালেদ তিনা বলেছেন, সারাদেশে ধর্ষণসহ বিভিন্ন অপরাধ একের পর এক ঘটেই চলেছে। এখন আমরা বাইরে বের হতেও ভয় পাই। কারণ প্রশাসন চুপ থাকে। কোন মানুষ আমাদেরকে সাহায্য করতে আসে না। কিভাবে তারা আমাদের সাহায্য করবে। তারা সাহায্য করতে আসলে তাদের জীবনও পড়ে যায় অনিরাপত্তায়।

সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ সকল অপরাধের দ্রুত সুষ্ঠু বিচার এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে জামালপুরের ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির শিক্ষার্থীরা। ২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এ কর্মসূচি চলাকালে শিক্ষার্থী খাইজুরান বিনতে খালেদ তিনা বাংলারচিঠিডটকমকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাতকারে বর্তমান পরিস্থিতি নিয়ে তার শঙ্কা ও ভয়ের কথা জানান।

খাইজুরান বলেন, এখন আমরা সন্ধ্যার পর বাইরে থাকতে পারি না। আমি একজন শিক্ষার্থী। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার বাবা আমাকে বাসা থেকে বের হওয়ার আগে বলে যে, তোমার এখন আর পড়াশোনা করার দরকার নাই। এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ। তুমি বাইরে যাবা। যাওয়ার পথে কেউ তোমাকে বাজে ভাবে স্পর্শ করতে পারে। অন্য বিপদও হতে পারে। তখন কি হবে।

অপরাধীদের কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে খাইজুরান বিনতে খালেদ তিনা আরও বলেন, দেখেন কিছু করে ফেললে কিন্তু আর কিছুই করার থাকে না। পরে প্রতিবাদ করে কি হবে। আমরা চাই এই যে ধর্ষণ ও অপরাধগুলো সংঘটিত হচ্ছে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নিক। যদি কঠিনতম শাস্তি না দেওয়া হয়, তাহলে এগুলো চলতেই থাকবে। আমাদের জীবনের কোন নিরাপত্তা থাকবে না।

এর আগে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির আইন বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা, ফারিয়া নাজনীন শাওন, একাব্বর হোসেইন, আইন ও সিইসি বিভাগের শিক্ষার্থী রিফাতুল ইসলাম প্রণয়, ইংরেজি বিভাগের শিক্ষার্থী অনজিলা আলম নূপুর প্রমুখ।

সেখানে শিক্ষার্থীরা একটি মৌন মিছিলও বের করেন। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

এখন আমরা বাইরে বের হতেও ভয় পাই : খাইজুরান

আপডেট সময় ১০:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫