ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক কর্মশালা

কর্মশালায় বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের দারিদ্রতা উত্তরণ প্রকল্পের আওতায় ৩ ফেব্রুয়ারি জামালপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জামালপুর ডিজঅ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (জেডিপিওডি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।

জেডিপিওডি এর চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের কৃষি বিশেষজ্ঞ সুনীল কুমার মৃধা, জেডিপিওডি এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান প্রমুখ।

ইউকে এইড, হেলভেটাস, হ্যান্ডিক্র্যাফট ইন্টারন্যাশনালসহ বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পটি ২০১৯ সাল পর্যন্ত জামালপুর জেলায় চলবে বলে কর্মশালা সূত্রে জানা যায়।

উল্লেখ, আয়োজক সংস্থা জেডিপিওডি এর সকল সদস্য ও কর্মী, কর্মকর্তা কোনো না কোনো প্রতিবন্ধীতার শিকার। জামালপুরে এটিই একমাত্র সংস্থা যার সাথে জড়িত সবাই প্রতিবন্ধী ব্যক্তি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ওদের প্রতিবন্ধী না বলে ভিন্নভাবে সক্ষম বললে মর্যাদা বৃদ্ধি। তিনি জামালপুরে বসবাসরত সকল প্রতিবন্ধীতার শিকার ব্যক্তিদের তার অবস্থান থেকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক কর্মশালা

আপডেট সময় ০৯:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯