ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার

আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান ইসলামপুরে গ্রেপ্তার

ইসলামপুর : গ্রেপ্তার আসামি ছাত্রলীগনেতা ইমরান চৌধুরী আকাশ। ছবি : বাংলারচিঠিডটকম

অপারেশন ডেভিল হান্ট চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে জামালপুরের ইসলামপুর থানা পুলিশ। ১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে ইসলামপুর সদর ইউনিয়নের গঙ্গাপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ বেগম রেকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি। তিনি ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সদস্য। ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেন শাহ চৌধুরী শাহীনের ছেলে।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে ছিলেন। আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি তিনি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, ইমরান চৌধুরী আকাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও অভিযানের সময় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান ইসলামপুরে গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫