ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ১০ জন নিহত

পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ১৪ ফেব্রুয়ারি শুক্রবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম হারনাই জেলায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) থেকে বিস্ফোরণে শ্রমিক বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় কমপক্ষে ১০ জন শ্রমিক নিহত হয়েছেন।

পাকিস্তানের কোয়েটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা শাহজাদ জাহরি এএফপিকে জানান, হারনাই জেলায় এই বোমা বিস্ফোরণ হয় এবং এতে ১০ জন খনি শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই জেলার আরেকজন সিনিয়র সরকারি কর্মকর্তা সেলিম তারিন এএফপিকে বলেন, ‘শ্রমিকরা কাজের জায়গা থেকে বাজারে কেনাকাটার জন্য যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের গাড়িটি আক্রমণের শিকার হয়’।

তিনি আরো বলেন, এটি ছিল ‘একটি আইইডি বিস্ফোরণ।আমরা হামলার তদন্ত করছি।’

হারনাই দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার (১০৪ মাইল) দূরে অবস্থিত একটি জেলা।

কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

তবে, বেলুচ লিবারেশন আর্মি প্রায়শই অন্যান্য প্রদেশের নিরাপত্তা বাহিনী বা পাকিস্তানিদের, বিশেষ করে বেলুচিস্তানের পাঞ্জাবিদের বিরুদ্ধে মারাত্মক হামলার দাবি করে।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ১০ জন নিহত

আপডেট সময় ০৯:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫