ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

নরুন্দিতে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হকের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

জামালপুর : বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হককে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের বন্দরৌহা গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর জওয়ান বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হক আর নেই। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় আমরীতলা ঈদগাহে নামাজে জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের মরদেহের কফিন জাতীয় পতাকায় ঢেকে দেওয়া হয়।

জামালপুর জেলা প্রশাসনের পক্ষে জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ ও নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মির্জা মাহমুদুল করিম বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন।

জামালপুর : প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি। ছবি : বাংলারচিঠিডটকম

পরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুল হকের ভাই সাবেক ভূমিমন্ত্রী প্রবীণ আওয়ামী লীগনেতা মো. রেজাউল করিম হীরা, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, ঢাকা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলামীন, প্রকৌশলী আবুল কালাম আজাদ, বিএনপিনেতা ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মির্জা মাহমুদুল করিম ও উপ-পরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান, জামালপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও নরুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হায়দর আলী এবং আত্মীয়স্বজন, শোভাকাঙক্ষীসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

নরুন্দিতে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হকের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

আপডেট সময় ১০:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫