ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরে যুব অনূর্ধ্ব ১৮ কাবাডি প্রতিযোগিতা শুরু

জামালপুর : স্মারক বেলুন উড়িয়ে কাবাডি খেলার উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জহুরুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জামালপুরে যুব অনূর্ধ্ব ১৮ বালক-বালিকা দলের কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টার দিকে জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

কাবাডি বালক টাঙ্গাইল জেলা বনাম কিশোরগঞ্জ জেলা এবং বালিকা টাঙ্গাইল জেলা বনাম কিশোরগঞ্জ জেলা উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে।

খেলায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় বালক জামালপুর জেলাকে পরাজিত করে ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হয় এবং বালিকা কিশোরগঞ্জ জেলাকে পরাজিত করে জামালপুর জেলা চ্যাম্পিয়ন হয়।

জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও স্মারক বেলুন উড়িয়ে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত ডিআইজি মো. জহুরুল ইসলাম।

জামালপুর : জামালপুর ও ময়মনসিংহ জেলা বালক দলের কাবাডি খেলা। ছবি : বাংলারচিঠিডটকম

এতে স্বাগত বক্তব্য রাখেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, ক্রীড়া সংগঠক ও অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জামালপুরে আপনাদের আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আনন্দিত ও গর্বিত জামালপুরের মতো এত ছোট জেলায় ৮টি জেলার এই খেলা অনুষ্ঠিত হওয়ার জন্য। খেলাধুলার মূল উদ্দেশ্য শুধু চ্যাম্পিয়ন হওয়া নয়। আমরা চাচ্ছি একটি সুনাগরিক, জাতি তাদের সুনির্দিষ্ট নেতৃত্বের মাধ্যমে তাদের বিকাশ এখানে ঘটবে। তারা সকল প্রকার অপরাধ থেকে মুক্ত থাকবে। সন্ত্রাসমুক্ত ও অপরাধমুক্ত একটি যুব সমাজ গড়বে। সমাজের অপরাধ থেকে নিজেদেরকে দূরে রাখবে। সমাজের কোন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে তারা প্রতিরোধ গড়ে তুলবে।

তারা আরও বলেন, যুব সমাজের মধ্যে আগামী দিনের বাংলাদেশ লুকায়িত আছে। তোমাদের সেই নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে। একই সাথে তোমাদের শারীরিক বা মানসিক যে সুস্থ বিকাশ হওয়া দরকার, সেইটা খেলাধুলার মাধ্যমে অনেকটাই সম্ভব। সুস্থ দেহও থাকতে হবে এবং সুন্দর মনও থাকতে হবে। যা তোমাদেরকে খেলাধুলায় অনুপ্রাণিত করবে। আমরা সুনাগরিক চাই। যে নাগরিক ভবিষ্যতের জন্য কখনও কোন সমস্যা বয়ে আনবে না। তারা দেশকে অনেক কিছু দিতে পারবে।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এই খেলা অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরে যুব অনূর্ধ্ব ১৮ কাবাডি প্রতিযোগিতা শুরু

আপডেট সময় ০৯:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫