ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

জামালপুরে রেইজ প্রকল্পের অবহিতকরণ সভা

জামালপুর : সেমিনারে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. গিয়াস উদ্দিন।ছবি: বাংলারচিঠিডটকম

প্রত্যাগত অভিবাসী কর্মীদের সমাজে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে টেকসই পুনঃএকত্রীকরণের মডেল তৈরির জন্য জামালপুরে রেইজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. গিয়াস উদ্দিন।

৫ ফেব্রুয়ারি বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে রিকোভারি এন্ড এডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন।

উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, প্রত্যাগত অভিবাসী কর্মীদের মনো-সামাজিক অর্থনৈতিক কাউন্সিলিং প্রদান; আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সহযোগিতা প্রদান এবং কর্মীদের তথ্য সমৃদ্ধ ডাটাবেজ তৈরি করা।

কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে প্রধান অতিথি গিয়াস উদ্দিন বলেন, প্রত্যাগত অভিবাসী কর্মীদের সমাজে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে টেকসই পুনঃএকত্রীকরণের অর্থনৈতিক, মনো-সামাজিক পরামর্শ প্রদান, কারিগরি ও আর্থিক সহযোগিতা করা, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা, দক্ষতা সনদ প্রদান, ডাটাবেজ করা।

জানা যায়, প্রকল্পের মোট উপকারভোগী দুই লাখ।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক কামরুন্নাহার, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

সেমিনারে সিভিল সার্জন কার্যালয়, সমাজসেবা, জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়, প্রবাসী কল্যাণ ব্যাংক, উন্নয়ন সংঘ, ব্র্যাকসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিদেশ ফেরত প্রবাসীরা অংশ নেন।

অংশগ্রহণকারীরা প্রকল্পের ধারণা এবং জনসচেতনতা সৃষ্টিতে তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানান। গণমাধ্যমে ব্যাপকভিত্তিতে প্রচারণার সুপারিশ করা হয়।

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

জামালপুরে রেইজ প্রকল্পের অবহিতকরণ সভা

আপডেট সময় ০৮:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫