ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

ঝিনাইগাতীতে পিকনিক স্পটে ঘুরতে গিয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পিকনিক স্পট ঘুরে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহতের নাম আজিম উদ্দিন (৬০)। ২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার গুরুচরণ দুধনই এলাকার তেজপাতা বাগান সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিম শেরপুর সদর উপজেলার মান্দাখালী গ্রামের মৃত সাইজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহত ব্যক্তির শ্যালক মোটরসাইকেলের চালক ইকবাল গুরুতর আহত হয়েছেন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি সকালে শেরপুরের মান্দাখালী গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দুলাভাই আজিম ও তার শ্যালক ইকবাল ঝিনাইগাতীর পিকনিক স্পট গজনী অবকাশ পর্যটন কেন্দ্র ও শ্রীবরদীর লাউচাপড়া ঘুরতে যান। প্রথমে গজনী ঘুরা শেষে বিকেলে লাউচাপড়া যাওয়ার পথে গুরুচরণ দুধনই এলাকার তেজপাতা বাগান সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতি সম্পন্ন একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই আরোহী আজিম মারা যান। পরে স্থানীয়রা অপর আরোহী ইকবালকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে পিকনিক স্পটে ঘুরতে গিয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় ০৬:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯