ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

বিশ্বের দরিদ্র দেশগুলোকে জীবনরক্ষাকারী ওষুধ দিবে না যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসন বিশ্বের দরিদ্র দেশগুলোতে এইচআইভি, ম্যালেরিয়া এবং যক্ষ্মা রোগের মতো জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি, বিশ্বব্যাপী ইউএসএআইডি সমর্থিত দেশগুলোতে নবজাতক শিশুদের জন্য চিকিৎসা সরঞ্জামও বন্ধ করে দিবে দেশটি।

সংশ্লিষ্ট সূত্র ‘দ্য গার্ডিয়ান’কে জানিয়েছে, ২৮ জানুয়ারি মঙ্গলবার ঠিকাদার এবং অংশীদার যারা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর সঙ্গে কাজ করে, তারা অবিলম্বে কাজ বন্ধ করার জন্য এই ধরনের মেমো পাওয়া শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর থেকে মার্কিন সহায়তা এবং তহবিলের ওপর বৃহত্তর স্থবিরতারই অংশ এই পদক্ষেপ।

এ ধরনের একটি মেমো বৃহৎ মার্কিন পরামর্শক সংস্থা কেমোনিক্সের কাছেও গেছে, যারা ইউএসএআইডির সাথে বিশ্বব্যাপী বিভিন্ন পরিস্থিতির জন্য ওষুধ সরবরাহের কাজ করে।

ইউএসএআইডি’র একটি সূত্র এবং একজন সাবেক ইউএসএআইডি কর্মকর্তা গার্ডিয়ানকে বলেছেন, ওই মেমোতে সংস্থাটির এইচআইভি, ম্যালেরিয়া ও যক্ষ্মা এবং সেইসাথে গর্ভনিরোধক এবং মা ও শিশু স্বাস্থ্য সরবরাহ সংক্রান্ত কাজের কথা উল্লেখ করা হয়েছে।

ইউএসএআইডি-এর প্রাক্তন স্বাস্থ্য প্রধান অতুল গাওয়ান্দে বলেছেন,এটি বিপর্যয়কর। দানকৃত ওষুধ এইচআইভি আক্রান্ত ২ কোটি মানুষকে বাঁচিয়ে রাখে। এটিও আজ বন্ধ হয়ে গেছে।

তবে কেমোনিক্স এবং ইউএসএআইডি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বিশ্বের দরিদ্র দেশগুলোকে জীবনরক্ষাকারী ওষুধ দিবে না যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৯:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫