ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ

ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স থেকে বিদায় নিলো বাংলাদেশ। ২৬ জানুয়ারি রবিবার ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।

সুপার সিক্সে আর মাত্র ১টি ম্যাচ আছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪ (লিগ পর্ব থেকে পাওয়া ২ পয়েন্টসহ)। ইতোমধ্যে এই গ্রুপ ৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে টেবিলের শীর্ষে আছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত ও অস্ট্রেলিয়াকে টপকে যাবার কোন সুযোগ নেই বাংলাদেশের।

কুয়ালালামপুরে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৯.৩ ওভারে ২২ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতে খাদের কিনারায় পড়ে যায় বাংলাদেশ। উপরের সারির প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি।

ষষ্ঠ উইকেটে ৩১ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আকতার।

ব্যক্তিগত ১৪ রানে মাওয়া থামলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলেছেন সুমাইয়া। ১টি চারে ২৯ বলে সুমাইয়ার অপরাজিত ২১ রানের উপর ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ৬৪ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ। ভারতের বৈষ্ণবী শর্মা ১৫ রানে ৩ উইকেট নেন।

জবাবে দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। ওপেনার জি কামালিনিকে ৩ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন লেগ স্পিনার আনিসা আকতার সোবা।

৮টি চারে ৩১ বলে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলে ভারতের জয়ের পথ সহজ করেন আরেক ওপেনার গঙ্গাদি তৃষা।

দলের জয় থেকে ৪ রান দূরে থাকতে আউট হন তৃষা। এরপর ভারতকে জয়ের বন্দরে নেন সানিকা চালকে ও নিকি প্রসাদ। সানিকা ১১ ও প্রসাদ ৫ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের সোবা ও হাবিবা ১টি করে উইকেট নিয়েছেন।

আগামী ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার সিক্সে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ

আপডেট সময় ০৯:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫