ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপিত

জামালপুর : আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন, ক্লিন এনার্জি: টেকসই ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপিত হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার সকালে এ উপলক্ষ্যে সরকারি আশেক মাহমুদ কলেজে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

দিবসটি উপলক্ষ্যে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব কনের সনাক সভাপতি শামীমা খান। এতে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, শিক্ষক সংসদের সম্পাদক রেজাউল করিম, সনাকের সহ-সভাপতি এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, সনাক সদস্য মনোয়ারা খানম প্রমুখ। মানববন্ধনে দিবসের তাৎপর্য নিয়ে ধারণপত্র পাঠ করেন ইয়েস দলনেতা কৌশিক।

জামালপুর : আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা শূণ্যে নামিয়ে আনতে হবে। পৃথিবীকে বাস উপযোগী রাখার জন্য ও দৈনন্দিন কাজে নবায়নযোগ্য জ্বালানি তথা ক্লিন এনার্জির ব্যবহার ব্যাপক হারে বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই অভীষ্ট অর্জনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কোন বিকল্প নেই। বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি ব্যবহারের যে প্রতিযোগিতা তা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পরিকল্পনা ও চুক্তি বাতিল করতে হবে। দুর্নীতিমুক্ত ও টেকসই নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ও জীবাশ্ম জ্বালানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য ১২ দফা দাবি পেশ করা হয়। পরে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি শামীমা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক আমানুল্লাহ আল মারুফ। এছাড়াও সনাক সদস্য অধ্যাপক এস এম কায়েদ-উদ-জামান, এসপিকে’র নির্বাহী পরিচালক এনামুল হক, জামালপুর জেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আসমাউল আসিফ প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মসূচিতে সনাক, ইয়েস, এসিজি সদস্য, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামালপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপিত

আপডেট সময় ০৭:১৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫