ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

তামিমের ফিফটিতে হেসেখেলে ঢাকাকে হারালো বরিশাল

আগের ম্যাচে রেকর্ড বই তোলপাড় করে দিয়েছিল ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে আবারও ব্যর্থ লিটন। তবে উজ্জ্বল ছিলেন তানজিদ তামিম। তার ফিফটির পরও অন্য ব্যাটারদের ব্যর্থতায় ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। অধিনায়ক তামিম ইকবালের ফিফটিতে হেসেখেলেই জিতেছে ফরচুন বরিশাল। ২৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বরিশাল।

১৬ জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা।

শুধুমাত্র তানজিদ তামিম একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন। তার ফিফটির পরও ১৯ ওভার ৩ বলে ১৩৯ রানে অলআউট হয় ঢাকা। তানজিদ তামিম ৪৪ বলে ৬২ রান করেন। বরিশালের পক্ষে তানভীর ইসলাম নেন ৩টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত। মাত্র ২ রান করেন তিনি। তবে ডেভিড মালনকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তামিম। ১১৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

ফিফটি তুলে নেন তামিম। দলীয় ১২৫ রানে ৪৮ বলে ৬১ বলে আউট হন বরিশালের অধিনায়ক। এরপর জাহানদাদকে সঙ্গে নিয়ে ২৪ বলে হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মালান। ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

তামিমের ফিফটিতে হেসেখেলে ঢাকাকে হারালো বরিশাল

আপডেট সময় ০৮:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫