ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামপুরে ঝুঁকিতে আগাড়ী সেতু, আতঙ্কে পথচারীরা

ইসলামপুর : বলিয়াদহ ডেপরাইপ্যাচ এলাকায় আগারী সেতুটি কোন কাজে লাগছে না। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার শাখা নদীর ওপর বলিয়াদহ ডেপরাইপ্যাচ এলাকায় নির্মিত আগারী সেতু বন্যা ও বর্ষণে সংযোগ সড়ক থেকে মাটি সরে যাওয়ায় এবং নিচে থেকে মাটি উত্তোলনের কারণে ঝুঁকিতে রয়েছে। যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা।

জনগুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন উপজেলা সদর থেকে পাশের মেলান্দহ, মাহমুদপুর, মাদারগঞ্জে উপজেলার হাজার মানুষ ও ভারি যানবাহন চলাচল করে। এছাড়াও সংলগ্ন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলের প্রধান সড়ক হওয়ায় সকলের মনে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, বিগত দিনে বন্যা ও টানা বর্ষণে চিনাডুলী এস এন উচ্চ বিদ্যালয় সংলগ্ন আগাড়ী সেতুর সংযোগ সড়কের দুপাশের অংশের মাটি ধসে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটে। কোন মতে মেরামত করা হলেও এবার আবারও ধসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেতুটি। কয়েক মাস পেরিয়ে গেলেও এখনও সংস্কার হয়নি। এতে পথচারীরা মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছে। অন্যদিকে নিচে থেকে মাটি উত্তোলনের ফলে সেতুটি দেবে যাওয়ার শঙ্কা রয়েছে। বিগত দিনে এই জায়গাতেই বন্যায় পুরো একটি সেতু দেবে যাওয়ার কথা লোকমুখে শোনা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সংযোগ সড়কের বেশিরভাগ মাটি ধসে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে ভটভটি, ইজিবাইক, পিকআপভ্যান ও ভ্যানগাড়ি, মাহিদ্র ট্রাক্টরসহ বিভিন্ন ভারি যানবাহন।

ভ্যানচালক আবুল কাসেম আলী বলেন, এই সড়ক দিয়ে ইসলামপুর উপজেলার বলিয়াদহ হয়ে মেলান্দহ-মাদারগঞ্জের গাড়ি ও লোক চলাচল করে। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তারা সড়কটি দ্রæত সংস্কার ও নিচে থেকে যাতে মাটি উত্তোলন না করার দাবি জানান।

চিনাডুলী এস এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম বিজয় বলেন, সেতুর সংযোগ সড়কের বক্স থেকে সড়কটির মাটি ধসে যাওয়ায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে। দ্রুত সেতুটির সংস্কার করা উচিত।

উপজেলা এলজিইডি প্রকৌশলী আমিনুল হক এ প্রতিবেদককে বলেন, বলিয়াদহ সড়ক খুবই জনগুরুত্বপূর্ণ। বিগত সময়ে বন্যা ও অতিবৃষ্টির কারণে সেতুর নীচ থেকে মাটি পাশের খালে ধসে পড়েছে। আশা করছি খুব দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

ইসলামপুরে ঝুঁকিতে আগাড়ী সেতু, আতঙ্কে পথচারীরা

আপডেট সময় ০৫:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫