ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

নকলায় সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর স্মৃতিচারণ অনুষ্ঠানে বিএনপিনেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

বৃহত্তর ময়মনসিংহের জাতীয়তাবাদী রাজনীতির সিংহ পুরুষ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জাহেদ আলী চৌধুরীর ১৪ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪ জানুয়ারি শনিবার সকালে নকলা চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খোরশেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মরহুম জাহেদ আলী চৌধুরীর সহধর্মীনী ফরিদা চৌধুরী, ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরী ও তার স্ত্রী শেনাওয়া চৌধুরী প্রমুখ।

এসময় জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো. মিন্টু মিয়াসহ উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক প্রতিযোগিতা করে জাহেদ আলী চৌধুরী বিজয়ী হন। এসময় বিএনপি সরকার গঠন করায় তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পান। একইসঙ্গে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। নেতৃত্বে আসেন কেন্দ্রীয় বিএনপি’র। সেখানে তিনি প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। কিন্তু রাজনীতির ভরা যৌবনে এসে ২০১১ সালের ৪ জানুয়ারি ভোরে ঢাকায় নিজের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এ মহান নেতা মারা যান। এরপর থেকেই নকলা নালিতাবাড়ীর বিএনপি’র রাজনীতি অভিভাবকহীন হয়ে পড়ে।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

নকলায় সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ১০:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫