ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

শীতার্তদের কম্বল দিয়েছে জামালপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জামালপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে অসহায় গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে জামালপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ৪ জানুয়ারি শনিবার সকালে জামালপুর জিলা স্কুল প্রাঙ্গণে কম্বল বিতরণের আয়োজন করা হয়।

এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লোকমান আহম্মেদ লোটন, প্রাক্তন ছাত্র অধ্যাপক আবু তালেব, বিশ্বজিৎ কুমার সোম, মোস্তাফিদুল হাসান রিপন, চ্যানেল এস এর পরিচালক আল মামুন অটো, মো. সানোয়ারুল ইসলাম সান, তারিকুল ফেরদৌস, এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন ও লিংকনসহ অন্যান্য প্রাক্তন ছাত্ররা ৫০০ শীতার্ত অসহায় নারী-পুরুষদের হাতে একটি করে কম্বল তুলে দেন।

এ সময় বক্তারা বলেন, তীব্র শীতে সারাদেশের অসহায় মানুষ কষ্ট করছে। শীতের কষ্ট কিছুটা লাঘব করার জন্য হতদরিদ্র মানুষের পাশে সামান্য সহায়তা নিয়ে আমরা দাঁড়িয়েছি। দরিদ্রদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আগামীতে এই ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার কথা জানান আয়োজকেরা। পরে চার শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

শীতার্তদের কম্বল দিয়েছে জামালপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

আপডেট সময় ১০:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫