ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

নকলায় আদালতের আদেশ অমান্য করে ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কৃষক আজিম উদ্দিন। ছবি:বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় আদালতের আদেশ টেটাসকো অমান্য করে ভূমি জবরদখল এবং নালিশি জমিতে নির্মাণ কাজ ও মাটি ভরাট বন্ধের দাবিতে আজিম উদ্দিন নামে এক নিরীহ বৃদ্ধ কৃষক সংবাদ সম্মেলন করেছেন। ৪ জানুয়ারি শনিবার দুপুরের দিকে এই সম্মেলন করা হয়। আজিম উদ্দিন শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের চকপাঠাকাটা এলাকার মৃত অছিম উদ্দিনের ছেলে।

আজিম উদ্দিন তার বক্তব্যে বলেন, আমি নিরীহ শান্ত প্রকৃতির একজন ছোট কৃষক। আমি দীর্ঘদিন ধরে আমার পৈত্রিক সম্পত্তিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আসছি। তবে জীবিকার তাগিদে কাঠের ফার্নিচারে রং করার কাজও করি। আমার অসহায়ত্ব ও অশিক্ষাকে পুঁজি করে আব্বাস আলী ও তার পক্ষরা আমার দখলে থাকা বেশ কিছু পৈত্রিক জমি দীর্ঘদিন ধরে ওয়ারিশ দাবি করে জোরজবর দখল করার চেষ্টা করে আসছে। তাই এলাকাবাসীর পরামর্শে আমার পিতার উত্তরসূরি হিসেবে আমার ভাই-বোনদের পক্ষে আমি শেরপুর সহকারী জজ আদালতে ২০২৩ সালের ১১ জুনে একটি বাটোয়ারা মামলা করি। মামলাটি বিচারাধিন আছে; যার নং ১৪৯/২৩। এরইমধ্যে ওই মামলার শুনানির ৮টি তারিখ অতিবাহিত হয়েছে।’

সংবাদ সম্মেলন চলাকালে, আজিম উদ্দিনের পরিবারের লোকজন, তার মরহুম এক ভাই ও মরহুম এক বোনের পরিবারের প্রতিনিধি, জীবিত তিন বোন এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আব্বাস আলী বলেন, আজিম উদ্দিন আমার উপর যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি ব্যক্তিগত আক্রোশে আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য সংবাদ সম্মেলন করেন।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

নকলায় আদালতের আদেশ অমান্য করে ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫