ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বালু উত্তোলনের অভিযোগে ৩টি ট্রাক্টর জব্দ, ২টিতে আগুন

বালুভর্তি দুটি ট্রাক্টর আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ছবি: বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ সময় বালুভর্তি দুটি ট্রাক্টর ও একটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ২৯ জানুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সাইফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো প্রভাবশালী একটি মহল। ফলে হুমকির মুখে পড়েছে তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কসহ বিভিন্ন স্থাপনা। ২৯ জানুয়ারি ১২টার দিকে পিংনা ইউনিয়নের কুমারপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান।

একটি ড্রেজার মেশিন আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ছবি: বাংলারচিঠি ডটকম

অভিযানে বালুভর্তি দুটি ট্রাক্টর ও একটি ড্রেজার মেশিন আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আরো তিনটি ট্রাক্টর জব্দ করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এ সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সরিষাবাড়ীতে বালু উত্তোলনের অভিযোগে ৩টি ট্রাক্টর জব্দ, ২টিতে আগুন

আপডেট সময় ০৯:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯