ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মেরুরচর ইউনিয়ন কৃষক দলের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর। ছবি: বাংলারচিঠিডটকম

সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর শুক্রবার বিকালে মেরুরচর ইউনিয়নের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স।

মেরুরচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সালেহিন মাসুদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক উবাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক প্রমুখ।

সমাবেশে মেরুরচর ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪