ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে জামায়াতে ইসলামীর বিজয় শোভাযাত্রা

জেলা জামায়াতে ইসলামীর বিজয় শোভাযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বিজয় শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। ১৬ ডিসেম্বর সোমবার সকালে জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার উদ্যোগে শহরের পিটিআই এলাকা থেকে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর খন্দকার মোকাদ্দাস আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মিছবাহুর রহমান কাওসারের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার।

প্রধান অতিথি জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, আমরা ১৭ বছর যাবত মহান বিজয় দিবসে কোন প্রকার অনুষ্ঠান করতে পারি নাই। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয় এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের জন্য আজ আমরা মহান বিজয় দিবসে বিজয় শোভাযাত্রা করতে পেয়ে খুব আনন্দিত।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আউয়াল, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার সহকারী সেক্রেটারি মেছবাহুল কাইউম, নাজমুল হক মাসুদ, হাফিজুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ওমর প্রমুখ।

বিজয় শোভাযাত্রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা ও শহর শাখার সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে জামায়াতে ইসলামীর বিজয় শোভাযাত্রা

আপডেট সময় ১২:০০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪