ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘অবৈধ বাংলাদেশি’ ঠেকাতে ভারতে বিশেষ অভিযান

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে সে দেশের পুলিশ।

১১ ডিসেম্বর বুধবার নয়াদিল্লির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের কাগজ-পত্র যাচাইয়ের মাধ্যমে শুরু হয়েছে বিশেষ এই অভিযান।

এর আগে গত ১০ ডিসেম্বর মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পরদিন থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। বিশেষ এই অভিযান চলতে পারে প্রায় দুই মাস।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নর সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয়। চিঠিতে অবৈধভাবে বাসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

গভর্নরের নির্দেশনা পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ওই এলাকার বাড়ি বাড়ি তল্লাশি চালায়। সেখানকার বাসিন্দাদের কাগজ-পত্র যাচাই করে। তবে প্রথম দিনের অভিযানে কোনো অবৈধ বাংলাদেশি আটক হয়েছে কিনা সেই বিষয়ে এএনআইয়ের প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।

এদিকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে যেসব বাংলাদেশির কাছে ভারতে অবস্থানকালে কোনো বৈধ কাগজ-পত্র পাওয়া না গেলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধিদল গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

‘অবৈধ বাংলাদেশি’ ঠেকাতে ভারতে বিশেষ অভিযান

আপডেট সময় ০৫:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪