ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

বকশীগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান

শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে ৯ ডিসেম্বর সোমবার বিকালে ৪টি ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ নির্বাচিত জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সুপারভাইজার জুলেখা আক্তার, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ ও সফল জয়িতা শামীমা বেগম প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সফল জয়িতারা উপস্থিত ছিলেন।

এবছর অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে সফল নারী শামীমা বেগম, সফল জননী হিসেবে খোরশেদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় নারী মিনা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নুরুন্নাহার বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান

আপডেট সময় ০৬:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪