ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

নকলায় বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। ছবি: বাংলারচিঠিডটকম

‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে শেরপুরের নকলা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের অঙ্গন সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত চারজন জয়িতাদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সহকারী প্রোগ্রামার সাইমুন শাহনাজ, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলু-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

নকলায় বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা

আপডেট সময় ০৪:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪