ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

নকলায় প্রণোদনার ৭১০ কেজি ধান বীজ জব্দ, দুই দোকানীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া। ছবি : বাংলাচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় কৃষি প্রণোদনার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি ধান বীজ দোকানে রাখার অভিযোগে দুই দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৮ ডিসেম্বর রবিবার পৌরশহরে উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় দুই বীজ ভান্ডারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া। এসময় ৭১০ কেজি ধান বীজ জব্দ করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন নকলা উপজেলার পৌরশহরের শাহীন বীজ ভান্ডারের স্বত্বাধিকারী নাসির উদ্দিন ও মেহেদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুনজুরুল হক।

সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য কৃষি প্রণোদনার সরকারি ধান বীজ শহরের শাহীন বীজ ভান্ডার ও মেহেদী এন্টারপ্রাইজে রেখে কৃষকদের মাঝে বিক্রি করছেন। পরে আমরা দুই দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দোকানী নাসির উদ্দিনকে ২০ হাজার ও মুনজুরুল হককে ১০ হাজার টাকা জরিমানা করি এবং ৭১০ কেজি বীজ ধান জব্দ করি।

দোকানীরা জানান, এসব বীজ ধান বিক্রির উদ্দেশ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে নকলায় নিয়ে আসেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

নকলায় প্রণোদনার ৭১০ কেজি ধান বীজ জব্দ, দুই দোকানীকে জরিমানা

আপডেট সময় ০৪:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪