ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

নকলায় ট্রাক চাপায় নাতি নিহতের পর ঢামেকে নেয়ার পথে নানীরও মৃত্যু

ড্রাম ট্রাক

শেরপুরের নকলায় মালবাহী ডাম ট্রাক চাপায় দুই বছর বয়সী শিশু তাকরিম নিহতের পর আহত নানী সুন্দরী বেগম ঢামেকে নেয়ার পথে মারা গেছেন। ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার ধুকুরিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। তাকরিম ওই এলাকার রেফাজ উদ্দিনের ছেলে ও নানী সুন্দরী বেগম (৬০) কফিল উদ্দিনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।

জানা যায়, নকলা উপজেলার পৌরসভাধীন ধুকুরিয়া এলাকায় মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কে রাস্তার পাশ দিয়ে সুন্দরী বেগম তার নাতী তাকরিমকে নিয়ে বাড়ি যাওয়ার পথে পিছন থেকে মালবাহী ড্রাম ট্রক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশু তাকরিম। স্থানীয়রা আহত অবস্থায় সুন্দরী বেগমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সুন্দরী বেগমের অবস্থা আরও অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

নকলা থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় তাকরিম নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয় ও তার নানী আহত হন। আহত নানীকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে অবস্থা খারাপ হলে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটির নানী সুন্দরী বেগম মারা যান। এ ঘটনায় ড্রাম ট্রাক আটক করেছি ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

নকলায় ট্রাক চাপায় নাতি নিহতের পর ঢামেকে নেয়ার পথে নানীরও মৃত্যু

আপডেট সময় ০৪:২৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪