ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন নাজমুল হাসান

শুভেচ্ছা স্মারক ও সম্মাননা সনদ গ্রহণ করেন ওসি নাজমুল হাসান। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান গেল অক্টোবর মাসের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য জেলা পুলিশ কর্তৃক তিনি এই স্বীকৃতি লাভ করেন।

২৪ নভেম্বর রবিবার জেলা পুলিশের সম্মেলন কক্ষে জামালপুরের পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম এর হাত থেকে তিনি শুভেচ্ছা স্মারক ও সম্মাননা সনদ গ্রহণ করেন। এ সময় দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমনকান্তি চৌধুরীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

জানা গেছে, ওসি নাজমুল হাসান ২৪ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় যোগদান করেন। যোগদানের শুরুতেই মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান, মামলা নিষ্পত্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখা, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ অক্টোবর মাসে সুষ্ঠু সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখেন ওসি নাজমুল হাসান। তার এই ভূমিকার কৃতিত্ব হিসাবে জামালপুরের সাতটি থানার ওসিদের মধ্যে তাকে শ্রেষ্ঠ ওসির সম্মানে ভূষিত করা হয়।

ওসি নাজমুল হাসান বলেন, এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নিবে। কাজের অনুপ্রেরণা যোগাবে। এই অর্জন ধরে রাখতে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানার অন্যান্য পুলিশসহ দেওয়ানগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন নাজমুল হাসান

আপডেট সময় ০৮:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪