ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এইচএসসির সাফল্যে আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের আনন্দ শোভাযাত্রা

আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের শিক্ষার্থীরা এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কাঙ্খিত সাফল্য অর্জন করেছে। এ উপলক্ষে কলেজটির উদ্যোগে ২০ জুলাই বিকেলে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয়।

শোভাযাত্রাটি কলেজের মাঠ থেকে শুরু করে নঈম মিয়ার বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি আলহাজ প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামান।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, গভর্নিং বডির সদস্য মনোয়ারা বেগমসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থীরাসহ সদ্য পাস করা শিক্ষার্থীরা অংশ নেন।

এ ছাড়াও উপজেলার ৪০টি মসজিদে উত্তীর্ণ শিক্ষার্থীদের ও কলেজের জন্য মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, আলীরপাড়া গ্রামের কৃতি সন্তান আমিন মোহাম্মদ গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক আলহাজ প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামানের নিজ উদ্যোগ ও অর্থায়নে ২০১৬ সালে প্রতিষ্ঠার পর এ বছরই প্রথম এইচএসসি পরীক্ষায় অংশ নেয় কলেজের ১৫৮ জন শিক্ষার্থী। এরমধ্যে ১৫৭ জন পাস করে। কলেজের পাসের হার ৯৯.৩৭ শতাংশ।

প্রথম বছরেই তাক লাগানো ফলাফলের কারণে আনন্দ বিরাজ করছে শিক্ষক ও শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

এইচএসসির সাফল্যে আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় ০৬:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮