ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপি নেতাকে স্বপদে বহালের দাবিতে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপি নেতাকে স্বপদে বহালের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির অব্যাহতি দেওয়া সভাপতি আবদুল মজিদ সরকারকে স্বপদে বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দলের নেতা-কর্মীরা।

২০ নভেম্বর বুধবার রাত ৯টায় নিলক্ষিয়া চৌরাস্তা মোড়ের দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা ওই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অব্যাহতি প্রাপ্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মজিদ সরকার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মামুন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুরবান আলী জিন্নাহ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেঘনাল মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম হোসেন ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী।

বক্তারা বলেন, দলীয় গঠনতন্ত্র না মেনে নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মজিদ সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। যারা দলের দুঃসময়ে মাঠে ছিলেন তাদেরকে বিনা কারণে বাদ দেওয়া হচ্ছে। এতে করে ত্যাগীদের অবমূল্যায়ন করা হচ্ছে। তাই তারা আবদুল মজিদ সরকারকে সভাপতি পদে পুনরায় বহালের দাবি জানান।

বিএনপি নেতা আবদুল মজিদ সরকার বলেন, নিয়ম বহির্ভূতভাবে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে মমতাজ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাকে বিএনপির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ইউনিয়ন বিএনপির কেউ না।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ

নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপি নেতাকে স্বপদে বহালের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৩:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪