ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যু: রাজ্য সরকার

ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে, ১৬ নভেম্বর শনিবার রাজ্যের একজন সরকারী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নয়াদিল্লি থেকে এএফপি এখবর জানায়।

খবরে বলা হয়, উত্তরপ্রদেশ রাজ্যের মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার রাত ১০:৩০ টায় (১৭০০ জিএমটি) এই আগুন লাগে।

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক আগুনের বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, “দশটি শিশু দুঃখজনকভাবে মারা গেছে।”

“সাতটি লাশ শনাক্ত করা হয়েছে। তিনটি লাশ এখনো শনাক্ত করা যায়নি।”

নিউজ আউটলেট টাইমস নাউ জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত আরও ১৬ শিশুর অবস্থা গুরুতর।

এনডিটিভি জানিয়েছে যে আগ্নিকান্ডের সময় মোট ৫৪ টি নবজাতক শিশু নিবিড় পরিচর্যা ইউনিটে ছিল।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-জি তে এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মৃত্যুকে “হৃদয় বিদারক” বলে অভিহিত করেছেন।

তিনি পোস্টে বলেছেন “এতে যারা তাদের নিষ্পাপ সন্তানদের হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তাদেরকে এই বিশাল ক্ষতি সহ্য করার শক্তি দেন।”

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যু: রাজ্য সরকার

আপডেট সময় ০১:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪