ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

‘পদত্যাগ করুন, কমলাকে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দিন’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তার শেষ প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির সাবেক কর্মকর্তা জামাল সিমন্স। তিনি বাইডেনকে পদত্যাগ করে কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দিতে অনুরোধ করেছেন, এমনকি তা সাময়িক হলেও। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিমন্স লিখেছেন, “জো বাইডেন অসাধারণ প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তিনি চাইলে তার শেষ প্রতিশ্রুতি পূরণ করতে পারেন। আর তা হলো নিজে পদত্যাগ করে কমলাকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দেওয়া।”

১০ নভেম্বর রবিবার সিএনএনের টক শো ‘সিচুয়েশন রুম’-এ সিমন্স বলেন, “জো বাইডেন একজন অসাধারণ প্রেসিডেন্ট এবং তার অনেক প্রতিশ্রুতি পূরণ করেছেন। তবে একটি প্রতিশ্রুতি এখনো বাকি রয়েছে, যা তিনি চাইলে পূরণ করতে পারেন। আগামী ৩০ দিনের মধ্যে তিনি পদত্যাগ করলে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন।”

তিনি আরও বলেন, “এটি মার্কিন রাজনীতির চেহারা পাল্টে দেবে এবং কমলার জন্য পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সহজ হবে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় পরিবর্তন আনবে, যা ডেমোক্র্যাটদের নতুনভাবে চমক সৃষ্টি করতে সহায়তা করবে।”

সিমন্স বলেন, “এটি জো বাইডেনের নিয়ন্ত্রণে রয়েছে। যদি তিনি তা করেন, তবে তার প্রতিশ্রুতি রক্ষা হবে এবং কমলা যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে নাম লেখাবেন। এর ফলে ট্রাম্পকে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে এবং কমলার জন্য পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন সহজ হবে।”

উল্লেখ্য, ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান ৬০ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।সূত্র:ইত্তেফাক।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

‘পদত্যাগ করুন, কমলাকে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দিন’

আপডেট সময় ০৬:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪