ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ট্রাম্প চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন

মার্কিন নির্বাচনে জয়ের পর হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। এটিই হোয়াইট হাউসের ট্রাম্পের দেয়া প্রথম নিয়োগ। ৭ অক্টোবর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও ইসরাইলি টাইমস।

ওয়াশিংটন থেকে ইসরাইলি টাইমসের উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সাধারণত প্রতিটি প্রেসিডেন্টের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ওয়াইলস ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সিনিয়র উপদেষ্টা ছিলেন এবং মঙ্গলবার নির্বাচনের দিন অনুষ্ঠিত রাতের এক অনুষ্ঠানে ট্রাম্প সুসির প্রশংসা করেন।

তারা মূলত হোয়াইট হাউসের ম্যানেজার হিসাবে কাজ করেন এবং প্রেসিডেন্টের কর্মীদের একত্রিত করার দায়িত্ব থাকে তাদের ওপর।

একজন প্রধান প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অফিসের মাধ্যমে কর্মীদের নেতৃত্ব দেন এবং সমস্ত দৈনন্দিন কাজ কর্ম এবং কর্মীদের কার্যক্রম তত্ত্বাবধান করেন।

তারা নীতি গত বিষয়ে প্রেসিডেন্টদের পরামর্শ ও দিয়ে থাকেন এবং নীতি উন্নয়নের নির্দেশনা ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন।

ট্রাম্পের প্রচারণা অনুসারে,ওয়াইলস হবেন প্রথম নারী যিনি এই দায়িত্ব পালন করবেন।সূত্র:বাসস।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ট্রাম্প চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন

আপডেট সময় ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪