ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার গরু ব্যবসায়ী নিহত আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস : চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান

স্পেনে ভয়াবহ বন্যায় ৯৩ জন নিখোঁজ

এক সপ্তাহ আগে দক্ষিণ-পূর্ব স্পেনে ভয়াবহ বন্যায় ২০০ জনেরও বেশি প্রাণহানির পর এখনো প্রায় ৯৩ জনকে নিখোঁজ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে বলে ভ্যালেন্সিয়ার আঞ্চলিক বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ৬ নভেম্বর বুধবার জানিয়েছে। ভ্যালেন্সিয়া, স্পেন থেকে এএফপি এখবর জানায়।

ভ্যালেন্সিয়ার উচ্চ আদালত মঙ্গলবার ৮৯ জনকে নিখোঁজ হিসাবে তালিকাভুক্ত করেছে। তবে, বুধবার আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের কাছে আরও চার ব্যক্তি নিখোঁজ বলে রিপোর্ট করা হয়েছে।

স্পেনে এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় কমপক্ষে ২১৯ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই ভ্যালেন্সিয়া অঞ্চলের।

নিখোঁজদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে এই সংখ্যা বাড়বে বলে আশঙ্ক করা হচ্ছে। যদিও আদালত বলেছে যে কর্তৃপক্ষ তাদের কয়েকজনকে জীবিত খুঁজে পাওয়ার বিষয়টি অস্বীকার করেনি।

ভ্যালেন্সিয়া অঞ্চলের ভূগর্ভস্থ গ্যারেজ এবং জলপথে বুধবার অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়।

এই অঞ্চলে মোতায়েন করা ১৫,০০০ পুলিশ এবং সৈন্য ধ্বংসযজ্ঞ পরিষ্কার এবং রাস্তা ও অবকাঠামো মেরামত করতে সাহায্য করছে।

স্পেন সরকার মঙ্গলবার বিধ্বস্ত অঞ্চলগুলোর পুননির্মাণের জন্য ১০.৬ বিলিয়ন ইউরোর ($১১.৫ বিলিয়ন) একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে।

বুধবার, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ক্ষতিগ্রস্ত অঞ্চলে পুনর্গঠনে অর্থায়নের জন্য ৯০০ মিলিয়ন ইউরোর প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনে ভয়াবহ বন্যায় ৯৩ জন নিখোঁজ

আপডেট সময় ০৬:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪