ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জামালপুরে কলেজ শিক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার এক

গ্রেপ্তার অপহরণকারী আরাফাত হোসেন আদনান। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। ৬ নভেম্বর বুধবার সকালে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুব হাসান হৃদয়কে (১৫) অপহরণের পর সাত হাজার টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারী আরাফাত হোসেন আদনান (২১)। এই ঘটনায় অপহরণকারী আরাফাতকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণের শিকার সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুব হাসান হৃদয় ৬ নভেম্বর বুধবার সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে মেস থেকে বের হয়। একই কলেজের পানাউল্লাহ আহমেদ ছাত্রবাসের সামনে পৌছালে কাঁচারীপাড়া এলাকার যুবক আরাফাত হোসেন আদনান ও তার এক সঙ্গী মাহবুব হাসান হৃদয়কে জোরপূর্বক অপহরণ করে মোটরসাইকেলে করে তুলে নিয়ে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত কক্ষে নিয়ে যায়।

এ সময় অপহরণকারী পৌর এলাকার উত্তর কাচারীপাড়া এলাকার হাসানুর রহমান হাসানের ছেলে আরাফাত হোসেন আদনান (২১), খামারবাড়ী এলাকার বদির ছেলে মো. সানি (২১), মুকুন্দবাড়ী এলাকার আপন (২২), সদর উপজেলার নান্দিনা এলাকার রেজাউল করিমের ছেলে মাসুমসহ আরও দুই থেকে তিনজন যুবক মাহবুব হাসান হৃদয়কে মারধর করে তার পরিবারের কাছে দশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে হৃদয় তার বাবাকে ফোন করে বিকাশের মাধ্যমে সাত হাজার টাকা পাঠাতে বলে।

টাকা পাঠালে অপহরণকারীরা তাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে হৃদয়কে ছেড়ে দেয়।

হৃদয় বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গলাকাটি গ্রামের মো. মোজাম্মেল হকের (৬৫) ছেলে। সে শহরের স্থানীয় একটি মেসে থেকে লেখাপড়া করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অপহরণকারী আরাফাতকে আটক করে ও হৃদয়কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুরে কলেজ শিক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার এক

আপডেট সময় ০৬:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪