ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

শেরপুরে ছাত্রহত্যা মামলার আসামি মিজানুর র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি মিজানুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। ২৩ অক্টোবর বুধবার রাতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, চলতি বছরের ৪ আগস্ট রবিবার শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। বিকাল পৌনে ৫টার দিকে কতিপয় দুষ্কৃতিকারী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এলোপাতারী গুলি করতে থাকে। দুষ্কৃতিকারীদের গুলিতে সবুজ মিয়া (১৮) নামে একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ওই ঘটনায় নিহতের ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে ১২ আগস্ট দন্ডবিধি ১৪৩/৩০২/৩৪ ধারা, পেনাল কোড-১৮৬০ ধারায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৯। মামলা দায়েরের পর র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর কোম্পানির একটি আভিযানিক দল ২৩ অক্টোবর সাড়ে ১২টার দিকে শেরপুর জেলা সদর উপজেলার খাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই মামলার এজাহারনামীয় আসামি মিজানুর রহমানকে (৪০) গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার মিজানুর রহমান শেরপুর সদর উপজেলার খাসপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় হত্যার মত জঘন্য অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সমাজ ও দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

শেরপুরে ছাত্রহত্যা মামলার আসামি মিজানুর র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

আপডেট সময় ১২:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪