ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

নকলায় ঘরের বারান্দার কক্ষ থেকে মরদেহ উদ্ধার

রিপন মিয়ার মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ঘরের বারান্দার শয়ন কক্ষ থেকে রিপন মিয়া (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২২ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। রিপন মিয়া একই এলাকার তোতা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রিপন মিয়া এক সময় মাদরাসায় পড়ালেখা করত। ২১ অক্টোবর সোমবার রাত আটটার দিকে পরিবারের সাথে খাওয়া দাওয়া শেষে ঘরের বারান্দার শয়ন কক্ষে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের লোকজন ডাকাডাকি করে ভেতর থেকে কোন সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। পরে দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখে কক্ষের কাঠের সারকের সাথে রিপনের মরদেহ রশি দ্বারা ঝুলে আছে। পরে নকলা থানার পুলিশকে সংবাদ দিলে বেলা ১১টার দিকে পুলিশ রিপনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আমরা আজ সকালে বারমাইসা এলাকা থেকে রিপন মিয়া নামের একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নকলায় ঘরের বারান্দার কক্ষ থেকে মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪