ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

১৯ অক্টোবর শনিবার লেবানন থেকে দেশটির হিজবুল্লাহ এ ড্রোন হামলা চালায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, শনিবার সকালে লেবানন থেকে তেল আবিবের উত্তরে সিজারিয়ায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার সিজারিয়াতে ছিল না। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ড্রোন হামলায় নেতানিয়াহুর একটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তার কার্যালয়।জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

এএফপি র প্রতিবেদনে আরো বলা হয়েছে, ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছে এবং এটি সরাসরি নেতানিয়াহুর বাসভবনে আঘাত হেনেছে। এটি লেবানন থেকে ৭০ কিলোমিটার দুরে নেতানিয়াহুর বাসভবনে গিয় পড়ে। হামলার পর পর ঘটনাস্থলে যায় পুলিশ।

এছাড়া একই সময় তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নেতানিয়াহুর বাসভবনে যে ড্রোনটি আছড়ে পড়েছে তার সঙ্গে তেল আবিবে আরো দুটি ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে সেগুলো ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

হামলার সময় গিলিলত সামরিক ঘাঁটিতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। কিন্তু সেনাবাহিনী জানিয়েছে ড্রোনগুলো এ এলাকায় আসেনি।

গত মাস থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরাইল। কয়েক হাজার মানুষকে হত্যার পাশাপাশি হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহসহ গোষ্ঠীটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও হত্যা করে সেনাবাহিনী। এরপর থেকে ইসরাইলের গভীরে ড্রোন ও রকেট হামলা শুরু করে হিজবুল্লাহও।সূত্র:বাসস।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

আপডেট সময় ০৫:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪