ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

বকশীগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

বকশীগঞ্জে প্রতিমা বিসর্জন করেন সনাতন সম্প্রদায়ের ভক্ত, পুণ্যার্থীরা। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, থানা পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে বিজর্সন কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ উপলক্ষে ১৩ অক্টোবর রবিবার বিকালে বকশীগঞ্জ পৌর এলাকার কুড়ি পাড়া ব্রিজের নিচে নয়টি প্রতিমা, মালিরচর ঘোষ পাড়ায় দু’টি প্রতিমা ও সারমারা এলাকায় একটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এসময় সনাতন সম্প্রদায়ের কয়েকশ ভক্ত, পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

বিসর্জনকালে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, সাবেক সিভিল সার্জন ডা. সিদ্ধেসর সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রমেশ চন্দ্র রায়, উপজেলা শিল্প ও বণিক সমিতির সদস্য সচিব শাকিল তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীমসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সুশৃঙ্খলভাবে পূজার কার্যক্রম সম্পন্ন হওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

বকশীগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আপডেট সময় ১১:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪