ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

ইসলামপুরে প্রতিমা বিসর্জন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

কঠোর নজরদারি ও নিরাপত্তায় শেষ হয়েছে পাঁচদিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

দেবী দুর্গাকে বিদায় জানানোর জন্য ১৩ অক্টোবর রবিবার সকালে থেকে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। শেষ বেলায় ঢাকের তালে ও বক্সে গান বাজিয়ে বর্ণিল আওয়াজে খুশিতে মেতে ওঠে সকলে। দুপুর থেকে ঢাক-ঢোলের তালে তালে প্রতিমা বিসর্জন দিতে আনন্দ শোভা যাত্রায় হেঁটে হেঁটে, পিকআপ, ভ্যানগাড়ি, ট্রাক্টর, ভটভটি করে ছুটতে থাকে নদ-নদীর তীরে।

ধোপ, মোমবাতি আর প্রদীপ বাতি দিয়ে দেবী দুর্গাকে প্রণামের পাশাপাশি ভক্তরা কামনা করে আগামী এক বছেরর সুখ ও শান্তি। এসময় একে একে পানিতে বিসর্জন দেওয়া হয় দেবী দুর্গাসহ সকল প্রতিমাকে।

এবার উপজেলায় ১৫টি ও পৌর এলাকা সংলগ্ন হাতিজা গ্রামে একটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর সন্ধ্যায় ফকিরপাড়া পাইলিং ঘাট ও পাথরঘাটা প্রতিমাগুলো বিসর্জন করা হয়।

বিজয়া দশমী বিসর্জনের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এলাকায় মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ফায়ার সার্ভিসসহ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আপডেট সময় ০৭:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪