ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরের কুটামনিতে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

ট্রাক চাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালক। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে ট্রাক চাপায় ইউসুফ আলী (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ৯ অক্টোবর বুধবার রাতে জামালপুর সদর উপজেলার জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক সড়কের কুটামনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক ইউসুফ আলী জামালপুর শহরের বিসিক শান্তিনগর এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা সরিষাবাড়ীগামী সরিষাবোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক ইউসুফ আলী। তবে অটোরিকশায় কোন যাত্রী ছিল না। এ সময় জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক সড়কে প্রায় একঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, কুটামনি এলাকায় ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহ থানায় আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুরের কুটামনিতে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

আপডেট সময় ০১:১৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪