ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরকে পরিচ্ছন্ন ও নিরাপদ নগর প্রতিষ্ঠার অঙ্গীকার করলেন জেলা প্রশাসক

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি: বাংলারচিঠিডটকম

বিশ্ব বসতি দিবস উপলক্ষে ৭ অক্টোবর সোমবার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, পরিকল্পিতভাবে আবাসন, বনায়ন, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিচ্ছন্ন ও নিরাপদ নগর প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করাই হবে আমাদের অঙ্গীকার।

তিনি বলেন, প্রকৌশলী বিভাগ, পৌরসভা, ইউনিয়ন পরিষদগুলো ভবন, সড়ক, সেতুসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে নিয়ম মানতে হবে। নদ, নদী, খাল, বিল, পুকুর ভরাট, দখল, দূষণ করতে দেওয়া হবে না। খেলার মাঠ অবমুক্ত রাখতে হবে। ট্রাফিক ব্যবস্থা শক্তিশালী করে যানজট ও দুর্ঘটনার মাত্রা শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। নাগরিকেরা যাতে স্বচ্ছন্দে ও নিরাপদে বসবাস করতে পারে এ ব্োপারে জেলা প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করবে। তিনি জেলাবাসীর সহায়তা কামনা করেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। এবারে বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’।

জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ আয়োজিত আলোচনার সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মৌসুমি খানম, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্ময়ন পরিচালক ও অনলাইন পত্রিকা বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, স্থানীয় সরকার ও প্রকৌশলী বিভাগের কর্মকর্তা দীপক সরকার প্রমুখ।

সভায় বিভিন্ন প্রকৌশল বিভাগসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন ।

সভায় বক্তারা চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও গত সরকারের আমলে অস্বাভাবিক মাত্রায় দুর্নীতি, অসঙ্গতি এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এসব চিহ্নিত ও করণীয় নির্ধারণ করতে মঙ্গলবার বিশেষ সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরকে পরিচ্ছন্ন ও নিরাপদ নগর প্রতিষ্ঠার অঙ্গীকার করলেন জেলা প্রশাসক

আপডেট সময় ১০:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪